• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পোরশায় মুকুলে-মুকুলে ভরেগেছে আমগাছ

দিনকাল বিডি / ১৪০ Time View
প্রকাশঃ রবিবার, ৯ মার্চ, ২০২৫

এম রইচ উদ্দিন, পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় মুকুলে-মুকুলে ভরেগেছে আমগাছ। বাগানগুলি থেকে বের হচ্ছে মুকুলের মৌ-মৌ গন্ধ। আমগাছ গুলিতে দেখা যাচ্ছে শুধু মুকুল আর মুকুল। ডালে-ডালে লক্ষ্যকরা যাচ্ছে দৃশ্যমান সোনালী মুকুলের আভা। মুকুলের ভারে আমগাছ গুলির মাথা নুয়ে পড়ার উপক্রম। গাছে মুকুলের সমারোহ দেখে বাগান মালিক এবং আম চাষীরাও বেশ খুশি। অধিক ফলনের আশায় বিভোর বরেন্দ্র অঞ্চল খ্যাত এ উপজেলার আমচাষী আর বাগান মালিকরা।

আবহাওয়া অনূকুলে থাকলে চলতি মৌসুমে আমের উৎপাদন বেড়ে যাবে বলে আশা করছেন তারা। তেঁতুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও বাগান মালিক শহিদুল ইসলাম, গবিরা কুড়ি গ্রামের বাগান মালিক সবুর মাস্টার, পশ্চিম রঘুনাথপুরের আমচাষী মহসীন আলী জানান, তারা দির্ঘ্যদিন আম চাষ করছেন। আবহাওয়া ভাল থাকলে এবং আমের দাম ঠিক পেলে লাভ হবে বলে তারা জানান।

জালুয়া গ্রামের আমচাষি মোকছের আলী জানান, আবহাওয়ার কোন বিপর্যয় না হয় তাহলে প্রচুর আম উৎপাদন হবে বলে তিনি জানান। আর দাম পেলে এ উপজেলায় আরো আম চাষ হবে বলে তিনি জানান। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনুর রশিদ জানান, এ উপজেলায় প্রতি বছর আমের উৎপাদন বড়েই চলেছে। নওগাঁ জেলার মধ্যে এ উপজেলায় সব চাইতে বেশি আম চাষ হচ্ছে।

এবারে এ উপজেলায় আম চাষ হচ্ছে ১০হাজার ৬৫০হেক্টর জমিতে। তবে সাধারনত ডিসেম্বর মাসে আমগাছ গুলিতে মুকুল আসে এবার ফেব্রæয়ারীতে মুকুল এসেছে। তারপরেও ব্যাপকহারে মুকুল আসায় এর পরিমান ধারা হয়েছে ৯০%। তারপরেও লক্ষমাত্রা ছড়িয়ে যাবে বলে তিনি আশা করছেন। এখানে উৎপাদিত আমের চাহিদা দেশে এবং দেশের বাইরে বেশ ভাল। এ উপজেলার আম চাষিরা সবাই বানিজ্যিক ভিত্তিতে আমচাষ করছেন। ফলে তারা আম চাষে দক্ষ হওয়ায় আমের প্রতিবছর উৎপাদন ভাল হয়।

সে লক্ষে চাষিদের উৎসাহ দিচ্ছেন তারা বলে জানান তিনি। তিনি আরো জানান, আবহাওয়া এখন পর্যন্ত ভাল রয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া ভাল থাকলে এবছর পোরশায় আম উৎপাদন লক্ষ্য মাত্রা ছাড়িয়ে যাবে এবং চাষিরা আমের ভাল দাম পাবেন বলে তিনি আশা প্রকাশ করছেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category