বুলবুল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যাগে ফারিস্তা পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার সন্ধ্যায় দোয়া, ইফতার মাহফিল ও আলোচনা সভার সভাপতিত্ব করেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। দোয়া, ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আজগর তালুকদার হেনা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাডভোকেট হামিদুল হক চধুরী হিরু, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম, সাংগঠনিক সম্পাদক কে,এম খায়রুল বাসার, অন্যন্যাদর মধ্যে বক্তব্য রাখেন আদমদীঘি থানা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সাধারন সম্পাদক আবু হাসান, সান্তাহার পৌর বিএনপির সাবেক সভাপতি ফিরোজ মোঃ কামরুল হাসান, সান্তাহার পৌর বিএনপির সাধারন সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দিলদার আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেন , পৌর বিএনপি নেতা আব্দুল মানান সহ , বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া করেন মাওলানা খায়রুল ইসলাম।