• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ঢাকায় যায়যাদিনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের মিলনমেলা

দিনকাল বিডি / ২৯৬ Time View
প্রকাশঃ শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

ওমর ফারুক,স্টাফ-রিপোর্টার-দেশের পাঠক প্রিয় দৈনিক যায়যায়দিনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকাল থেকেই এইচআরসি মিডিয়া ভবন সাংবাদিকদের মিলন মেলায় পরিনত হয়েছে। আমরাই পারি আমরাই সেরা এই শ্লোগানকে লালন করে সারাদেশের ৫শতাধিক প্রতিনিধি প্রতিষ্ঠাবার্ষির্কীর অসুষ্ঠানে অংশগ্রহণ করছে।

প্রতি বছরের ন্যায় এবারও প্রতিনিধি সম্মেলন উপলক্ষে এইচআরসি মিডিয়াভবন বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। প্রতিনিধিদের পদচারনায় মুখরিত লাভ রোডের এইচআরসি মিডিয়া ভবন। সারাদেশে থেকে আগত প্রতিনিধিরা ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লাইভ সম্প্রচারের মাধ্যমে তাদের অনুভুতি তোলে ধরছেন।

খুলনা বুরো প্রধান আতিয়ার রহমান শান্ত তার প্রতিক্রিয়ায় জানান, যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজজন একটি ব্যতিক্রমী আয়োজন। সারাদেশের প্রতিনিধিদের মূল্যায়ণ এবং তাদের অনুভুতি তোলে ধরার সুযোগ ঘটে এই আয়োজনের মাধ্যমে। এই জন্য কর্তৃপক্ষকে খুলনা বুরো অফিসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।

স্টাফ রিপোর্টার নেত্রকোনা চন্দন চক্রবর্ত্তী জানান, ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর সাংবাদিকদের এই মিলন মেলা আগামীদিনের পথচলাকে আরও সমৃদ্ধ করবে সেই সাথে প্রত্যন্ত অঞ্চলের সাংবাদিকগণ তাদের কর্মক্ষেত্রে সফলতার নজির স্থাপন করবে বলে আমি দৃঢ়ভাবে আশা করি।

নেত্রকোনার পূর্বধলা উপজেলা প্রতিনিধি মোঃ জায়েজুল ইসলাম বলেন যায়যায়দিন পত্রিকার প্রত্যাশা প্রাপ্তির প্রতিনিধি সম্মেলনে যোগদিতে পেরে খুব ভাল লাগছে। এই সম্মেলন আমাকে আগামী দিনের পথ চলায় উৎসাহ যোগাবে বলে আমি মনে করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category