হাফিজার রহমান,বদলগাছী(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে তীব্র তাপদাহ এবং বৃষ্টি না হওয়ায় অতিষ্ট হয়ে পড়েছে মানুষ।বৃষ্টির কামনায় ২০ এপ্রিল সকাল ৯টায় বদলগাছী শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে ইস্তিফা নামাজ আদায় করেন এলাকাবাসী। চাংলা গ্রামের সহকারী জজ জোবায়ের হোসেন এর আয়োজনে কির্ত্তীপুর হেবজিয়া মাদ্রসার সুপার মওলানা লোকমান হাকিম দুই রাকাত ইস্তিফা নামাজ আদায় করেন। নামাজে অংশ নেয়া মুসল্লিরা বলেন দীর্ঘদিন ধরে অনা বৃষ্টির কারণে খরা ও তাপদাহে অতিষ্ট হয়ে পড়েছে যার জন্য আল্লাহর কাছে প্রার্থনায় করে বৃষ্টি চেয়ে দুই রাকাত নামাজ আদায় ও মোনাজাত করা হয়।#