• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

রাণীনগরে ‘রূপসী নওগাঁর’ পক্ষ থেকে কুরআন ও শিক্ষা উপকরণ বিতরণ

দিনকাল বিডি / ১৭৩ Time View
প্রকাশঃ শনিবার, ২৭ মে, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী নওগাঁ’ ২০১৬ সাল হতে সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও পথশিশুদের নিয়ে নানান কার্যক্রম করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় নওগাঁর রাণীনগরের বেতগাড়ি নাজাতুল উম্মাহ মহিলা মাদ্রাসা ও ভবানীপুর খাতুনে জান্নাত হয়রত আয়েশা সিদ্দিকা রাঃ মহিলা মাদ্রাসায় পবিত্র কুরআন, রেহাল, বই ও কলম বিতরণ করেছেন। শনিবার দুপুরে সংগঠনের পক্ষ থেকে এই দুটি মাদ্রাসায় পবিত্র কুরআন ও এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন ‘রূপসী নওগাঁ’ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ডেন্টিস্ট খালেদ বিন ফিরোজ, সাধারণ সম্পাদক ইঞ্জি সাজু রহমান সুজন, প্রচার সম্পাদক মোস্তফা জামাল, সিরাজুল ইসলাম, বেতগাড়ি নাজাতুল উম্মাহ মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা জুবায়ের আহম্মেদ, ভবানীপুর খাতুনে জান্নাত হয়রত আয়েশা সিদ্দিকা রাঃ মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ আল আমীন।
কুরআন ও শিক্ষা উপকরণ বিতরণের সময় ‘রূপসী নওগাঁ’র প্রতিষ্ঠাতা ও সভাপতি ডেন্টিস্ট খালেদ বিন ফিরোজ বলেন, দেশের সু-নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিশুদেরকে জেনারেল শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দেয়া খুব জরুরি। আগামীর দেশ ও সমৃদ্ধ জাতি গঠনের প্রত্যাশায় আজকের শিশুটিকে সঠিক শিক্ষায় গড়ে তুলতে হবে। সেইসাথে শিশুদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের সকলের দৃষ্টি রাখতে হবে।
নতুন প্রজন্মকে বিশেষ করে পথ শিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের দেশের জন্য সমাজের জন্য যোগ্য করে গড়ে তোলার জন্য সবাই যদি এগিয়ে আসে তাহলে সবাই শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজে আসবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category