• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৭১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এসময় উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, এসিল্যান্ড মো. আতাউর রাব্বী, বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য জয়নাল আবেদিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, বাট্টাজোড় ইউপি চেয়ারম্যান জুয়েল তালুকদার, বগারচর ইউপি চেয়ারম্যান মাসুম প্রমাণিক, ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় শব্দ দূষণ রোধ করা, আত্মহত্যার প্রবণতা হ্রাস করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা, পৌর শহরে যানজট দূর করা, চুরি রোধ করা ও সড়কে মাছের বাজার উচ্ছেদ নিয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category