বদলগাছী(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে পল্লী বিদ্যুৎত শর্ট সার্কিট হয়ে একটি পরিবারের নগদ টাকা সহ আসবাবপত্র পুরে ছাই হয়েছে। জানা যায় উপজেলা সদর ইউপির সোহাসা গ্রামের মৃত ইউসুব আলীর ছেলে আবু রায়হান গত ১৮অক্টোবর রাত ৯টায় পাশেই বাড়ীতে রাতের খাবার জন্য যায়।হঠাৎ করে তার সয়ন ঘরের ভেতর আগুনের দেখতে পায়। আগুন নিভানুর চেষ্টা করে কিন্তু আগুনের তাড়দহ আরো বৃদ্ধি পায়। এসময় উপস্থিত লোকজন বদলগাছী পল্লী বিদ্যুৎ অফিসের খবর দেন। রাতেই বিদ্যুৎ অফিসের লোকজন ছুটে গিয়ে লাইন বিচ্ছিন্ন করে। এসময় বাড়ীর আসবাবপত্র, কাপড়চোপড় ও নগদ ৫ হাজার সহ বাড়ীর সমূদয় মালামাল পুরে ছাই হয়ে যায়। সরেজমিনে সোহাসা গ্রামের জাইদুর ইসলাম, বালুল আকতার, সাব্বির হোসেন সহ প্রতিবেশীরা জানান রায়হান এক জন দিনমজুর আগুনে পড়নের কাপড় ছাড়া কিছুই নেই।