• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম:
বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

রামেক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২ ডেঙ্গু রোগীর মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ১৩৮ Time View
প্রকাশঃ বুধবার, ৯ আগস্ট, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় দুজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে ৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডের ইনচার্জ ডা. তানজিলুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল বুধবার মৃত্যু হয়েছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সৈকত (১৮)। তিনি হাসপাতালে ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। গত মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যু হয়েছে গোমস্তাপুর ফুলবাড়িয়ার আয়ুব আলী (৪০)। তিনি হাসপাতালে ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতালে স্থানীয় আছেন ৫০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ৩০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৬ জন। বুধবার সকাল পর্যন্ত রামেক হাসপাতালে চলতি বছর চিকিৎসা নিয়েছে ৪৭৩ জন। এদের মধ্যে স্থানীয় রোগী ভর্তি হয়েছে ১৫৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯০ জন। মারা গেছে ৩ জন।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডের ইনচার্জ ডা. তানজিলুল বারী বলেন, রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়। একজন আজ ও গতকাল সন্ধ্যায় মারা গেছেন। এর মধ্যে আয়ুব আলী ঢাকা ফেরত ছিলেন। আর সৈকতের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category