• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের

দিনকাল বিডি ২৪ / ১১৩ Time View
প্রকাশঃ সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

রাণীনগর(​নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলার আটটি ইউনিয়নের দিগন্তজোড়া ফসলের মাঠে এখন বইছে সুগন্ধি আতব ধানের সুবাস। যতদূর চোখ যায়,সোনালী ধানের শীষে রঙিন হয়ে উঠেছে গ্রামীণ জনপদ।

কৃষকের নিরলস পরিশ্রম এবং অনুকূল আবহাওয়ায় চলতি আমন মৌসুমে আতব ধানের বাম্পার ফলনের উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে। শেষ মুহূর্তে ফসলে বড় ধরনের কোনো রোগবালাই না থাকায় কৃষকদের মুখেও ফুটেছে হাসির ঝিলিক।

​উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১৯ হাজার ৭০ হেক্টর জমিতে রোপা-আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। শেষ পর্যন্ত প্রায় সাড়ে ১৮ হাজার হেক্টর জমিতে ধান চাষ সম্পন্ন হয়েছে। এর মধ্যে শুধু সুগন্ধি জাতের আতব ধান চাষ হয়েছে ৯ হেক্টর জমিতে এবং আগাম জাতের বি-৯০ ধান চাষ হয়েছে ৬৫ হেক্টর জমিতে।

ইতোমধ্যে আগাম জাতের ধান পেকে যাওয়ায় বর্তমানে ধান কর্তনের কাজ প্রায় শেষের দিকে।
অনুকূল আবহাওয়ার পাশাপাশি আধুনিক সেচ ব্যবস্থার সুফল পেয়েছেন স্থানীয় চাষিরা।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ)২৫৭টি গভীর নলকূপ,২০৮টি বিদ্যুৎচালিত ব্যক্তিগত পাম্প এবং নদী থেকে পানি উত্তোলনের জন্য ৪০টি এলএলপি পাম্পের মাধ্যমে জমিতে নিরবচ্ছিন্ন সেচ দেওয়া সম্ভব হয়েছে।

এছাড়া যথাসময়ে চারা রোপণ এবং সারের কোনো সংকট না থাকায় ফসলের গুণগত মানও অত্যন্ত সন্তোষজনক হয়েছে।​উপজেলার একডালা ইউনিয়নের দুধিয়া গ্রামের কৃষক মো. কামাল হোসেন বলেন,আমি এবার ১০ বিঘা জমিতে সুগন্ধি জাতের আতব ধান লাগিয়েছি।

আশা করছি,ধান পুরোপুরি পাকা পর্যন্ত প্রাকৃতিক কোনো বিপর্যয় না ঘটলে ইনশাআল্লাহ ভালো ফলন পাবো।​উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. মোস্তাকিমা খাতুন জানান, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৯ হেক্টর জমিতে সুগন্ধি জাতের ধান উৎপাদিত হয়েছে।

কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সুষম সার ব্যবহার, সঠিক সময়ে চারা রোপণ এবং আগাম জাতের পাশাপাশি সুগন্ধি আতব ধান চাষে উদ্বুদ্ধ করা হয়েছে। পাশাপাশি নিয়মিত উঠান বৈঠক ও মাঠ পরিদর্শন করা হয়েছে।

​তিনি আরও জানান,আগাম জাতের ধান কাটার পরপরই যেন কৃষকরা একই জমিতে সরিষা ও আলু আবাদ করতে পারেন, মূলত সেই পরিকল্পনা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছিল। অনুকূল আবহাওয়া ও সঠিক ব্যবস্থাপনার কারণে রাণীনগরে এবার রোপা-আমনে সুগন্ধি জাতের আতব ধানের প্রত্যাশিত বাম্পার ফলন অর্জিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category