• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

আদমদীঘিতে হত্যা মামলার মূল হোতা গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১৬৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

বুলবুল আহম্মেদ , আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে জমিজমা বিরোধের জেরে মারপিট করে হত্যার ঘটনায় মূল হোতা মোঃ রিপন হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার রিপন হোসেন উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের ফরিদ মন্ডলের ছেলে।

আদমদীঘি থানা সুত্রে জানা যায়, উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে আজিজার ও আজিজুলের সঙ্গে একই গ্রামের মৃত আসকর আলীর ছেলে ফরিদ মন্ডলের জমিজমা বিষয়ে নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত মঙ্গলবার বিকেলে পূর্ব শত্রুতার জের ধরে তাদের মধ্যে আবারও গালিগালাজ ও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে ইট ও লাঠি দিয়ে মারামারির ঘটনা ঘটে। এতেকরে ঘটনাস্থলে গুরুত্বর আহত হন আজিজার রহমান। এ সময় স্থানীয়রা আজিজারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন গভীর রাতে তিনি মারা যান। এ ঘটনার পর গত বুধবার রাতে নিহত আজিজারের স্ত্রী মোছাঃ আছিরন বাদী হয়ে রিপন হোসেনসহ ৪ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বৃহস্পতিবার দুপুরে মামলার মূল আসামী রিপন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দায়েরকৃত মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারের জন্য চেষ্টা করা হচ্ছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category