• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

রাজশাহীতে হেরোইন-গুলি-শুটার গানসহ যুবক গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১৪১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে সেলিম আলী (৩৩) নামে একাধিক মামলার আসামিকে ৫০ লাখ টাকা মূল্যের পাঁচশ গ্রাম হেরোইন, ২টি দেশি ওয়ান শুটারগান ও ৫২ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে মাদক পাচারের কাজে তার ব্যবহৃত মোটরসাইকেলটিও।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (২৩ আগস্ট) গভীর রাতে রাজশাহীর চারঘাট উপজেলার ঝিকড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার সেলিম রাজশাহীর চারঘাটের ঝিকরা গ্রামের নকিম উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসপি সাইফুর রহমান।

তিনি বলেন, বুধবার গভীর রাতে রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল চারঘাট উপজেলায় এলাকায় অবস্থান নেয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দলটি জানতে পারে চারঘাট উপজেলার বনকিশোর বাজারের বনকিশোর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে কিছু কারবারি অস্ত্র ও মাদক বিক্রির জন্য জড়ো হয়েছে। এরপর রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সনাতন চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ পরিদর্শক আব্দুল হাই সঙ্গীয় ফোর্স নিয়ে দিকে চারঘাট বনকিশোর বাজারের বনকিশোর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অভিযান চালায়।bএ সময় সেখান থেকে সন্দেহভাজন হিসেবে সেলিম আলীকে আটক করা হয়। এক পর্যায়ে তাকে তল্লাশি করে দুটি গুলি, দুটি দেশিয় ওয়ান শুটারগান, ৫০০ গ্রাম হেরোইন, ৫২ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।

এসপি সাইফুর রহমান বলেন, সেলিম আলীর নামে একাধিক মামলা ছিল। তাকে আটকের পর গ্রেপ্তার দেখিয়ে ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি মাদক ও অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।

সেলিম একজন চিহ্নিত মাদক কারবারি। জিজ্ঞাসাবাদ শেষে তাকে চারঘাট থানায় সোপর্দ করা হয়েছে। নতুন করে তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category