• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

দিনকাল বিডি ২৪ / ২১৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার বিকেলে জাতীয় নির্বাহী কমিটি বিএনপি’র সদস্য এম.এ মতিন ঘটনাস্থল পরিদর্শন শেষে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা (নগদ পাঁচ হাজার টাকা) প্রদান করেন এবং সমাজের বিত্তবানদেরকে ক্ষতিগ্রস্থ পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান।
এসময় মান্দা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও ৯নং তেঁতুলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান এ.কে.এম নাজমুল হক নাজু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এ্যাড.মিজানুর রহমান,সিদ্দিক হোসেন, জেলা কৃষক দলের সদস্য ফজলুর রহমান বাবুল, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা, শাহিনুর ইসলামসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
তেঁতুলিয়া ইউনিয়নের পিড়াকৈর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে এবং তেঁতুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি’র সদস্য ক্ষতিগ্রস্ত জিয়াউর রহমান (জিরু) ওরফে সুরুত আলী জানান, পেশায় তিনি একজন ভ্যানচালক। সম্প্রতি সাবাইহাট থেকে তার ভ্যানটি চুরি হয়ে যায়। এরপর তিনি পূনরায় একটি ভ্যান ক্রয় করার নেসডো নামক একটি এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋৃণ গ্রহণ করেন। এরপর গত মঙ্গলবার সকাল ৮ টার দিকে আকস্মিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে তার বসতবাড়ির প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল (আসবাবপত্র, ধান, চাল,শ্যালো মেশিন,টিভি, ফ্রীজ এবং এনজি থেকে উত্তোলনকৃত নগদ ৫০ হাজার টাকা) পুড়ে ছাই হয়ে যায়। এতে সর্বস্ব হারিয়ে চরম বিপাকে পড়ায় সকলের সহযোগীতা কামনা করেছেন তিনি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category