• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

মান্দায় সংখ্যালঘু পরিবারের বসতভিটা নিয়ে শঙ্কা

দিনকাল বিডি ২৪ / ১৬৯ Time View
প্রকাশঃ সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁর মান্দায় বসতভিটা নিয়ে শঙ্কার মধ্যে রয়েছেন এক সংখ্যালঘু পরিবারের লোকজন। বসতভিটা রক্ষার্থে মালিকানা পরিবর্তনের দাবি জানিয়ে বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন জানিয়েছেন বিমল চন্দ্র কুন্ড নামে এক অসহায় ব্যাক্তি। তিনি উপজেলার কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ি গ্রামের মৃত কৃষ্ণ কমল কুন্ডুর ছেলে।

ভূক্তভোগী বিমল চন্দ্র কুন্ড জানান, দেলুয়াবাড়ী মৌজার এসএ-৩৩৫, হাল-৮৯,৯০ নং খতিয়ানের মোট ৫ শতাংশ সম্পত্তি তাদের পৈত্রিক সম্পত্তি। উক্ত সম্পত্তি এসএ খতিয়ান তার বাবার ৩ ভাইয়ের নামে রেকর্ডভূক্ত হয়। অতঃপর হৃদয় কমল কুন্ডু নামে তার এক কাকা ভারতে অবস্থান করায় তার কাকার নিজ নামীয় অংশ আরএস খতিয়ানে ভারত পক্ষে কাষ্টোডিয়ান ল্যান্ডস এন্ড বিল্ডিংস নামে রেকর্ড হয়।

অতপর উক্ত সম্পত্তি ১৬/১৯৮২ নং ভিপি কেসের মাধ্যমে তার বড় ভাই নারায়ন চন্দ্র কুন্ডু দিং পিতার অবর্তমানে সংসারের দায়ভার পরিচালনা কালীন সময়ে সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়,মান্দা হতে তাহার নামে ভিপি কেসে পাশ করে নেয়।

উক্ত সম্পত্তিতে বসতবাড়ী নির্মাণ করে অদ্যবধি শান্তিপূর্ণ ভাবে তিনি বসবাস করে আসছেন। এমতাবস্থায় ভিপি কেসের মালিক তার বড় ভাই নারায়ন চন্দ্র কুন্ডুর নাম পরিবর্তন করে ভোগ দখলকারী ছোট ভাই হিসেবে তার নাম শ্রী বিমল চন্দ্র কুন্ডু নাম প্রতিস্থাপন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন তিনি।
এ ব্যাপারে জানার জন্য মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সির মোবাইল ফোনে একাধিকবার ফোন দিয়ে তার ফোনটি বন্ধ পাওয়ায় তার কোন মন্তব্য পাওয়া যায় নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category