• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড নাটোরে বাড়িতে অভিযান: বিদেশি পিস্তল, গুলি ও চাইনিজ কুড়াল উদ্ধার, বাবা-ছেলে গ্রেপ্তার

বাগেরহাটে যুবকের রডের আঘাতে একজনের মৃত্যু ও ২ পুলিশ কর্মকর্তা আহত

দিনকাল বিডি ২৪ / ১৩৩ Time View
প্রকাশঃ রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ||
বাগেরহাটের চিতলমারীতে মাদকাসক্ত যুবকের লোহার রডের আঘাত ও দায়ের কোপে আহত কৃষ্ণপদ হীরার (৫৭) মৃত্যু হয়েছে । খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় রবিবার ( ১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টায় তিনি মারা যায় । এর আগে শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার চরবড়বাড়িয়া গ্রামের হাবিব শেখের বাড়ির সামনে কৃষ্ণপদ হীরার উপর হামলা করে নেশাগ্রস্ত শাহীন শেখ । পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন ।
এদিকে মৃত্যুর খবর শুনে রবিবার বেলা ১১টার দিকে পুলিশ হামলাকারী শহীন শেখকে আটক করতে চরবড়বাড়িয়া এলাকায় পৌছালে কিছু বুঝে উঠার আগেই পুলিশের উপর হামলা করে শাহীন শেখ । শাহীনের হামলায় থানার পরিদর্শক (তদন্ত) মোঃ তরিকুল ইসলাম ও উপ-পরিদর্শক মোঃ রেজাউল ইসলাম গুরুতর আহত হয় । আহত দুই পুলিশ কর্মকর্তাকে চিতলমারী স্বাস্থ্য
কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে । ঘটনার পরেই হামলাকারী শাহীন শেখকে আটক করেছে পুলিশ । নিহত কৃষ্ণপদ হীরা চরবড়বাড়িয়া এলাকার রশিক লাল হীরার ছেলে । আটক শাহীন শেখ একই গ্রামের সুন্দর আলী শেখের ছেলে ।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মামুন হাসান বলেন, আহত অবস্থায় দুই পুলিশ কর্মকর্তা হাসপাতালে ভর্তি হয়েছেন । পুলিশ কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের মাথায় ৮টি সেলাই লেগেছে এবং মোঃ রেজাউল ইসলামের বাম হাতে গুরুতর আঘাত পেয়েছেন । তারা হাসপাতালে ভর্তি হয়েছে ।
চিতলমারী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) এ,এইচ, এম, কমারুজ্জামান খান বলেন, শাহীন নামের এক যুবকের হামলায় কৃষ্ণপদ নামের একব্যাক্তি নিহতের খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে শাহীন শেখের হামলায় আমাদের দুই পুলিশ কর্মকর্তা আহত হয় । আহত পুলিশ কর্মকর্তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে । হামলাকারী শাহীনকে আটক করা হয়েছে । নিহতের মরাদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে । এ বিষয় আইনগত ব্যাবস্থ্যা পক্রিয়াধীন চলছে । #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category