• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

গাজীপুরে রাস্তা নিয়ে প্রতিবাদ করায় হত্যার উদ্দেশে হামলা আহত ১

দিনকাল বিডি / ১৫৩১ Time View
প্রকাশঃ রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার, গাজীপুর:
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের জানাকুর এলাকায় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন পারিবারিক চলাচলের রাস্তা নিয়ে দ্বন্দ্বে কবির হোসেন নামে একজনকে মাথা ফাটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন।

এ ঘটনায় জয়দেবপুর থানায় ৯ জনের নাম উল্লেখ করে এবং আরো ৭/৮ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। গুরুতর আহত কবির হোসেন মাথায় জখমের আগাত নিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কবির হোসেনের বড় ভাই জাকির হোসেন। বলেন, দীর্ঘদিন যাবত পারিবারিক চলাচলের রাস্তার জমি নিয়ে আদালতে নিষেধাজ্ঞা থাকা সত্বেও জোরপূর্বক কাজ করার সময় বাধা দিতে গেলে প্রতিপক্ষ
দেলোয়ার হোসেন সহ আরো কয়েকজন কবির হোসেন

ও তার পরিবারের উপর অতর্কিতভাবে হামলা চালায়, এক পর্যায়ে দাঁড়ালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দেয় কবির হোসেনকে। এ ব্যাপারে প্রতিপক্ষের লোকজন ও আঃ গফুর জানান জোরপূর্বক রাস্তা নেওয়ার চেষ্টা করছিল কবির আমরা বাধা দিয়েছি তবে

কোনো মারামারি করিনি। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা জয়দেবপুর থানার উপ-পরিদর্শক সুজন রঞ্জন তালুকদার বলেন, মারামারির ঘটনায় জয়দেবপুর থানায় মামলা হয়েছে। ইতিমধ্যেই উচ্চ আদালত থেকে সাতজন জামিন নিয়েছে। বাকি দুইজন পলাতক রয়েছে। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। যেহেতু মারামারির ঘটনা এ বিষয়ে মেডিকেল সার্টিফিকেট পাওয়ার পরে বিস্তারিত বলা যাবে।
#####


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category