• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

শেরপুরে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দিনকাল বিডি ২৪ / ১৫৪ Time View
প্রকাশঃ সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

শেরপর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে মিথ্যা মামলা, ষড়যন্ত্র ও হয়রানির প্রতিবাদে গড়জরিপা ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে গড়জরিপা ইউনিয়ন পরিষদ হলরুমে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল লিখিত বক্তব্যে বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ইউনিয়নবাসি আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছে।

নির্বাচনের পর থেকে পরাজিত একাধিক মহল ঈর্শান্বিত হয়ে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে নানাভাবে চক্রান্ত করে আসছে। আমি সম্পুর্ণ নিরপেক্ষতা ও সততার সাথে জনগণের সেবা করে আসছি। এতে ষড়যন্ত্রকারীরা সফল হতে না পেরে আমাকে হয়রানী করার উদ্দেশে গড়জরিপা গ্রামের রুস্তম আলীর স্ত্রী ছালেহা খাতুনকে বাদী করে গত ১৩ সেপ্টেম্বর শ্রীবরদী, শেরপুর এর সি আর আমলি আদালতে একটি মামলা দায়ের করে।

এতে আমিসহ আমার দুই ছেলেকে বিবাদী করা হয়েছে। যা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি আরো বলেন, উক্ত মামলার বাদী এবং সকল স্বাক্ষীগণ ২০২৩-২৪ অর্থ বছরের ভিডব্লিউবি কার্ডধারী সদস্য হিসাবে নিয়মিত সুবিধা ভোগ করে আসছেন। সকল সুবিধা ভোগ করা সত্বেও মামলার অভিযোগে বলছেন আমি তাদের কার্ডের চাল তাদেরকে না দিয়ে আত্মসাৎ করেছি। এতে আমার পরিবারের সম্মান ক্ষুন্ন হয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

ইতোমধ্যে মামলার ১,৩,৫ ও ৭ নং স্বাক্ষীগণ এভিডেভিড মুলে জানিয়েছে তারা এ বিষয়ে কিছুই জানেনা এবং তারা তাদের কার্ডের বরাদ্দকৃত চাল নিয়মিত পেয়ে আসছেন। সংবাদ সম্মেলনে ইউনিয়ন আওয়ামীগের সাবেক সভাপতি সাইফুল্লাহ, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা মোজাফর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, আ’লীগ নেতা সুরুজ্জামান ইউপি সচিব এমারুল জাহিদসহ সকল ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category