• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

বাদাম বিক্রেতা তপন কুমার খুন’র রহস্য উদ্ঘাটন র‌্যাব’র হাতে মাষ্টারমাইন্ডসহ গ্রেফতার-৫

দিনকাল বিডি ২৪ / ১৭৬ Time View
প্রকাশঃ রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

আনিসুর রহমান,বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় অনৈতিক সম্পর্কের প্রলোভন দেখিয়ে পরিকল্পিতভাবে বাদাম বিক্রেতা তপন কুমার খুন’র রহস্য উদ্ঘাটন করে মাষ্টারমাইন্ডসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব ।
২৪ সেপ্টেম্বর, দুপুরে তথ্য প্রযুক্তি ও বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাশ্ববর্তী আত্রাই ও বাগাতিপাড়া এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাগাতিপাড়া পৌরসভার বাড়ইপাড়ার বয়েজ উদ্দিন সরকার লাটু’র ছেলে মাইনুল ইসলাম (৪৫), আলম মোল্লার ছেলে মিলন মোল্লা,আমিরুল ইসলামের ছেলে আলামিন ইসলাম (২০), বিহারকোলের বাবুল শেখ ছেলে শাহাবুল শেখ (৩০),পাঁকা ইউ.পি’র কৃষ্ণপুরের আব্দুল আজিজের ছেলে শরিফুল (৩৫), আসামীদের কে গ্রেফতার করা হয়।
র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর’র কোম্পানী অধিনায়ক এ.এস.পি সন্জয় কুমার সরকার জানান গোয়েন্দা শাখার প্রত্যক্ষ সহযোগিতায় উক্ত হত্যা কান্ডের মূল পরিকল্পনাকারী মাইনুলকে সনাক্ত করতে সমর্থ হয়। উক্ত আসামী লাশের খবর ছড়িয়ে পড়ার পর এলাকা থেকে গাঁ ঢাকা দিয়ে সে নওগাঁর আত্রাই আতœগোপন করে , ঢাকা যাওয়ার পরিকল্পনা করে। পরবর্তীতে আভিযানিক দল মাইনুলকে আত্রাই থেকে গ্রেফতার করতে সামর্থ হয় এবং তার দেয়া তথ্য মতে হত্যাকান্ডে অংশগ্রহনকারী বাকী ০৪ জনকে বাগাতিপাড়া এলাকা হতে গ্রেফতার করতে সামর্থ হয়।
উল্লেখ্য,গত ২২ সেপ্টেম্বর দুপুরে বাগাতিপাড়া সরকারী কলেজ ও মহিলা ডিগ্রী কলেজের পিছনের বিহারকোল মাঠ সংলগ্ন আখক্ষেত থেকে তপন কুমার (৪০) এর লাশ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের পক্ষ থেকে বাগাতিপাড়া মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়।
উক্ত ঘটনার সাথে আসামীগণের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব’র কোম্পানী অধিনায়ক এ.এস.পি সন্জয় কুমার সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category