• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

সুন্দরগঞ্জে বউ-শ্বশুড়ির মেলা

দিনকাল বিডি ২৪ / ১৮৪ Time View
প্রকাশঃ সোমবার, ২ অক্টোবর, ২০২৩

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান বউ-শ্বশুড়ির মেলা। বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের মমতা প্রকল্পের আয়োজনে সেভ দ্যা চিলড্রেন ও কোইকার অর্থায়নে সোমবার সোনারায় ইউনিয়ন পরিষদ চত্বরে মেলা অনুষ্ঠিত হয়।

সোনারায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ বদিরুল আহসান সেলিমের সভাপতিত্বে মেলা উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলার এসসিএইচ এফপি মেডিকেল অফিসার ডাক্তার মো. আতিকুর রহমান। আরও বক্তব্য রাখেন বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, শিবরাম মো. হোসেন স্মৃতি স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক আবু তাহের আলম, শিশু কানুন আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত সরকার, ইউপি সদস্য ফরিদা পারভিন, মমতা প্রকল্পের জেলা কো-অডিনেটর উম্মে কুলছুম ইলা, সেভ দ্যা চিলড্রেনের সেফ গাড়িং অফিসার অনিন্দিতা ঘোষ, মমতা প্রকল্পের উপজেলা কো-অডিনেটর ফারজানা সুলতানা প্রমুখ। পরে মেলায় বউ ও শ্বশুড়ির মধ্যে সেতু বন্ধনের জন্য বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

২০২১ সালের জুন মাস হতে উপজেলার বামনডাঙ্গা, সোনারায় ও তারাপুর মাও শিশুর মৃত্যুর হার কমানো নিয়ে কাজ করছেন মমতা প্রকল্প। ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রটিকে আধুনিকায়ন করে সেখানে নিরাপদ ও স্বাভাবিক সন্তান প্রসব এবং সন্তানের সেবা প্রদান করছেন প্রকল্পটি। ইতিমধ্যে বামনডাঙ্গা ইউনিয়নে ৩২৩ জন, সোনারায় ইউনিয়নে ১৭৭ জন এবং তারাপুর ইউনিয়নে ১৯৮ জন মা স্বাভাবিক ও নিরাপদ ভাবে সন্তান প্রসব করেছেন। এই প্রকল্পটি বর্তমানে স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান প্রবসের ক্ষেত্রে উপজেলায় ব্যাপক সারা জাগিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category