• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

সুন্দরগঞ্জে নৌকা বাইচ প্রতিযোগিতায়

দিনকাল বিডি ২৪ / ৩৬৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তারাপুর ইউনিয়নের লাঠশালার চরে তিস্তা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে বেলকা ইউনিয়নের একাত্তুরের মা জননী নৌকার মজিবুর রহমান মজি এবং তারাপুর ইউনিয়নের সোনার বাংলা নৌকার সিরাজুল ইসলাম প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। প্রতিযোগিতায় একাত্তুরের মা জননী নৌকার মজিবুর রহমান মজি চ্যাম্পিয়ান হয়। বিজয়ী ও বিজীতদের মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিসেস আফরুজা বারী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু, থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান, তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম সরকার রেজা, আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক, শরিফুল ইসলাম, তাজুল ইসলাম প্রমূখ। পরে বিজয়ী দলকে গরু এবং বিজীত দলকে ছাগল পুরস্কার দেয়া হয়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা দেখার জন্য নদীপাড়ে উসুক জনতার উফছে পড়া ভীড় ছিল চোখে পড়ার মত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category