• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড নাটোরে বাড়িতে অভিযান: বিদেশি পিস্তল, গুলি ও চাইনিজ কুড়াল উদ্ধার, বাবা-ছেলে গ্রেপ্তার পোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান রক্তযোদ্ধা পার্বতীপুরের ঢাকা শাখার নতুন কমিটি গঠন: সভাপতি মহিবুল, সাধারণ সম্পাদক হাবিবুর, প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার সুমন রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন মাদিলাহাট ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১; আহত ৩

দিনকাল বিডি ২৪ / ৬০১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

মোঃ মহসিন হোসেন মিতুল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার ( ২৩ নভেম্বর) দুপুর ১২টায় ভূল্লী-গড়েয়া সড়কের তুরুকপথা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক (১৪) বগুলাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। তিনি সদর উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তর আরাজী গোপালপুর গ্রামের শুক্কুর আলীর ছেলে। আহত তিনজন হলেন কুমারপুর গ্রামের আনছারুল ইসলামের ছেলে সায়েম (১৪), কুমারপুর গ্রামের জাকেরুল ইসলামের ছেলে এমাজ আহাম্মেদ (১৪) আরেক জনের নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, নিহত ওমর ফারুক মোটরসাইকেলে নিয়ে বিদ্যালয়ের পরিক্ষা শেষ করে বাড়ী ফেরার পথে তুরুকপথা বাজার এলাকায় অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

ভূল্লী থানার সেকেন্ড অফিসার দীন মহাম্মদ, সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category