• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাজশাহী নগরীর দুটি স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ৩

দিনকাল বিডি ২৪ / ১৫৮ Time View
প্রকাশঃ বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। বুধবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ বিস্ফোরণ ঘটে।

স্থানীয়রা জানান, রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পশ্চিম পাশে ককটেল বিস্ফোরণ ঘটে। ককটেলের স্প্রিন্টারে আদালত চত্বরে দাঁড়িয়ে থাকা একজন আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে বিস্ফোরিত ককটেলের শব্দে দৌলত চত্বরের দায়িত্বরত সবাই বাইরে বের হয়ে আসেন। সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানটি ঘিরে রাখে। ঘটনার সময় পাশের ভবনের একটি জানালার গøাস ভেঙে গেছে।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিলুর ইসলাম ককটেল বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে কে বা কারা কোর্ট চত্বরে একটি ককটেল নিক্ষেপ করেছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্য দিকে নগরীর দুপুরে নগরীর শহীদ কামারুজ্জামান চত্বরে ককটেল বিস্ফোরণ ঘটেছে। এতে আহত হয়েছেন দুজন। পালানোর সময় তিনজনকে হাতে-নাতে আটক করেছেন স্থানীয়রা। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আহতরা হলেন- অটোরিকশাচালক নগরীর হেতেম খাঁ এলাকার আব্দুল জলিল (৪৫), ও যাত্রী আবুল বাশার। বাশারের বাড়ি মেহেরপুর গাংনী উপজেলায়। তবে আটকদের তাৎক্ষণিক নাম জানাতে পারেনি পুলিশ।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, তিন যুবক মোটরসাইকেলে এসে ককটেল নিক্ষেপ করে। ককটেলটি ব্যাটারিচালিত অটোরিকশার ওপর পড়ে। এতে অটোরিকশা সামনের কাঁচ ভেঙে যায় ও চালক আহত হন। পথচারীরা তিনজনকে ধরে ফেলে।

ওসি আরও বলেন, আটক যুবকদের পরিচয় জানার চেষ্টা চলছে। তারা কোনো রাজনৈতিক দলের কর্মী কি না তাও জানার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category