এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : পরিবারের অভাব গুছানোর দায়িত্ব নিয়ে সু’দুর ওমানে গিয়েছিলেন মীরসরাই উপজেলার বাসিন্দা মোঃ খায়রুল ইসলাম নামে এক ব্যাক্তি। কিন্তু, ভাগ্যের নির্মম পরিহাস ৩ ডিসেম্বর দুপুরের দিকে তিনি সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে প্রান হারিয়েছেন সেখানে।
এখন তার পরিবার-পরিজনের কি হবে? তার মৃত্যুর সংবাদ বাড়িতে আসার সাথে সাথে কান্না-বিলাপ-আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠার উপক্রম হয়েছে।
বাড়ি-এলাকার মানুষের মুখে মুখে একটি কথা-ই শোনা যাচ্ছে- এখন কি হবে নিহত খায়রুল ইসলাম চৌধুরীর পরিবার- পরিজনের।
সূত্র জানায়, তিনি কর্মরতাবস্থায় সড়কে চলতে গিয়ে গাড়ি চাপায় ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। ইন্না……….।
সূত্র আরো জানান দেয় যে, রবিবার ( ৩ ডিসেম্বর) বেলা ১১টায় এই দুর্ঘটনার কবলে পড়ে প্রান হারানো মোঃ খায়রুল ইসলাম চৌধুরী (৪৫)।
তার গ্রামের বাড়ি মীরসরাই উপজেলার ৭ নং কাটাছরা ইউনিয়নের বাড়িয়াখালী এলাকায়।
তিনি ওই এলাকার হাবিব উল্লাহ মিয়া চৌধুরী বাড়ির মৃত আজিজুল হক চৌধুরীর চতুর্থ সন্তান ছিলেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত তার মৃতদেহ বাংলাদেশের বাড়িতে নিয়ে আসার ব্যাপারে সেখানে থাকা বিভিন্ন জনের সাথে যোগাযোগ করা হচ্ছে।