• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে মালামাল পুড়ে ছাই

দিনকাল বিডি ২৪ / ১৪৬ Time View
প্রকাশঃ সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে শর্ট সার্কিটের আগুনে পুড়ে ঔষধ, কাপড়, ডিম ও ফিডের দোকান সহ মোট ৫টি দোকানের নগদ টাকাসহ প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। ঘটনাটি ঘটেছে, সোমবার (১১ ডিসেম্বর) রাতে থেতরাই ইউনিয়নের থেতরাই বাজারে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের থেতরাই বাজারের ব্যবসায়ীরা রবিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান। এরপর রাত সাড়ে এগারোটার দিকে ৪টি দোকানের মধ্যে কাপড় থাকা দোকান থেকে হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলে উঠে মহুর্তেই সেই দোকানের আশেপাশে থাকা আরও ৩টি দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মিরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হুমায়ুন কবির, রফিক মিয়া, সুজা মিয়া ও রফিকুল ইসলাম বলেন, আমাদের এই বাজারে ফিড, ভুষি, ডিম, কাপড় ও ঔষধের দোকানের ব্যবসা ছিল। শর্ট সার্কিটে আগুন থেকে আমাদের দোকান পুড়ে ছাই হয়েছে। এতে আমাদের নগদ টাকা সহ প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়িরা কান্না জড়িত কন্ঠে বলেন, ধারদেনা করে লাভের আশায় দোকানে মাল তুলেছিলাম আগুনে সব শেষ করে দিল। এখন পরিবার পরিজন নিয়ে আমরা বিপদে পড়েছি। কিভাবে ক্ষতি পুষিয়ে উঠব ভেবে পাচ্ছিনা।

উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার আব্বাস আলী বলেন, প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে এসেছে। সেখানে ৪টি দোকান পুড়ে যায়। আগুনের উৎস জানতে চাইলে তিনি বলেন, কাপড়ের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারনা করা হয়েছে। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category