• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

আদমদীঘিতে গরু চুরির প্রবনতা বাড়ছে

দিনকাল বিডি ২৪ / ১৭৫ Time View
প্রকাশঃ রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার গরু চুরির প্রবনতা বাড়ছে। গত কয়েক দিনে উন্নতজাতের তিনটি গর্ভবতি গাভী গরু চুরি ও চুরি করে পালানোর সময় জনতা ৬টি গরু উদ্ধার করে। গরু চুরির প্রবনতায় কৃষকরা দিশেহারা হয়ে অনেকেই রাত জেগে পাহারা শুরু করেছেন।
জানাযায, গত শনিবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে আদমদীঘির মুরইল

তালুকদারপাড়ার মাসুনুর রশিদ তালুকদারের সাওাইল সড়কের তার তেলের মিলের পাশে গোয়াল ঘর থেকে চোরেরা প্রায় লক্ষাধিক টাকা মূল্যের একটি উনতœজাতের গর্ভবর্তি গাভী গরু চুরি করে নিয়ে যায়। এর কয়েক দিন পূর্বে শিয়ালশন গ্রামের চাতাল ব্যবসায়ী আব্দুল গফুরের চাতাল সংলগ্ন গোয়াল ঘর থেকে বিদেশী জাতের প্রায় লক্ষাধিক টাকা মূল্যের একটি গর্ভবর্তি গাভী গরু ও আদমদীঘি সদরের

উপজেলার সামনে থেকে হোটেল ব্যবসায়ী মকবুল হোসেনেরও একটি উন্নতজাতের গর্ভবর্তি গাভী গরু চুরি যায়। এ ছাড়া উপজেলার সালগ্রাম মঙ্গলপুর গ্রাম থেকে গরু চুরি করে পালানোর সময় জনতার ধাওয়ার মুখে পৃথক বাছুর গরু সহ ৬টি গরু মাঠে ছেড়ে চোরেরা পালিয়ে যায়। উপজেলায় গরু চুরির প্রবনতা বাড়াই কৃষকরা দিশেহারা হয়ে অনেকেই রাত জেগে গোয়াল ঘর পাহারা দিতে শুরু করেছে। মকবুল হোসেন জানান, তিনি অনেক কষ্টে গরু লালন পালন করছিলেন।কিন্ত চোরেরা তার স্বপ্ন ভেঙ্গে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category