• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

রাউজানের নাশকতার মামলায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদল নেতা নুরুল হুদা গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১৪৬ Time View
প্রকাশঃ রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রামের রাউজানে ককটেল নাশকতার মামলার আসামি চট্টগ্রাম উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুল হুদা (৫০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গ্রেপ্তারকৃত ওই যুবদল নেতা নুরুল হুদা রাউজান উপজেলার লেলাংগারা এলাকার মৃত নজির আহম্মদের পুত্র।শুক্রবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শহরের চান্দগাঁও থানার বহদ্দারহাট মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নূরুল আবছার।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বহদ্দারহাট মোড় থেকে নাশকতার মামলার আসামি চট্টগ্রাম উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়েছে।তিনি উল্লেখ করেন, গত ৩১ অক্টোবর অবরোধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষে রাউজানে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, ভাংচুর, ককটেল বিস্ফোরণ এবং অগ্নি সংযোগ সহ নাশকতা সৃষ্টি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় সে।

তিনি আরও বলেন তার বিরুদ্ধে রাউজান এবং নগরীর কোতোয়ালী থানায় সরকারি সম্পত্তির ক্ষতিসাধন, বেআইনি সমাবেশ, নাশকতা ও হত্যা চেষ্টায় ২টি মামলা পাওয়া যায়।গ্রেপ্তারকৃত উক্ত যুবদল নেতা নুরুল হুদা কে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category