• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাঘায় ফেনসিডিল-সহ নারী মাদক কারবারী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৩৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী বাঘায় ৬০ বোতল ভারতীয় ফেনসিডিল-সহ মোছাঃ লাভলী (৪০), নামের এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৫ ডিসেম্বর) রাত পৌনে ১১টায় রাজশাহীর বাঘা থানাধীন কিশোরপুর সগনীপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোছাঃ লাভলী, সে বাঘা থানার কিশোরপুর সগনীপাড়া গ্রামের মোঃ আলী হোসেনের স্ত্রী।

মঙ্গলবার (২৬ ডিেিসম্বর এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি (সদর), মোঃ রফিকুল আলম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ জানতে পারে, বাঘা থানাধীন কিশোরপুর সগনীপাড়া গ্রামের লাভলীর বসত বাড়ীর গেইটের সামনে তিনজন ব্যক্তি ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাত সাড়ে ১০টায় অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় ফেনসিডিল-সহ তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় তার সাথের অপর দুইজন সহযোগী একই গ্রামের মোঃ আলী হোসেন (৪৮) ও মোঃ জীবন হোসেন (২০) ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়।

এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারী লাভলীর বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category