• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

চট্টগ্রামের পাহাড়তলীতে নৌকা-স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ: গোলাগুলি, নিহত ১ ও গুলিবিদ্ধ ২

দিনকাল বিডি ২৪ / ২৩৯ Time View
প্রকাশঃ রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

এম এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রামের ১০ আসনের পাহাড়তলী-খুলশি বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মহি উদ্দিন বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী মনজুর আলমের ফুলকপি প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবং গোলাগুলিত ১ জন নিহত ও ২ জন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে।

গুলিবিদ্ধরা হলেন শান্ত বড়ুয়া (২৮) ও জামাল উদ্দিন (৩২)। তাদের ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জনের নাম-পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।

সূত্র জানায়, রবিবার (৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ভোটকেন্দ্রের বাইরে পুলিশ, বিজিবি ও র‌্যাবের সরব উপস্থিতি দেখা গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গোলাগুলির পর কিছুটা আতঙ্ক বিরাজ করায় ভোটার উপস্থিতি কমে গেছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কেন্দ্রের ভেতর কোনো ধরনের ঝামেলা হয়নি। যা হয়েছে তা কেন্দ্রের বাইরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু‘পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে। তাদের গোলাগুলিতে দু‘জন গুরিবিদ্ধ হয়েছেন। তারা চমেক হাসপাতালে চিকি’সাধীন রয়েছে। কেন্দ্রে পুলিশ মোতায়েন করা আছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।

ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি রোধ করতেই এই ধরনের কর্মকান্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চট্টগ্রাম-১০ (পাহাড়তলী- ডবলমুরিং) আসনের সহকারী রিটার্নিং অফিসার মো. মোস্তফা কামাল (১৩, ১৪ ও ২৪, ২৫ নম্বর ওয়ার্ড) এ প্রসঙ্গে বলেন, আমি কন্ট্রোল রুমে আছি। প্রিজাইডিং অফিসার থেকে শুনেছি ঘটনাটি ৬৭ নম্বর কেন্দ্রের বাইরে ঘটেছে। কেন্দ্রের ভেতরে কোনো ধরনের সমস্যা হয়নি।

পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের প্রিজাইডিং অফিসার মো. মিজান উদ্দীন খান বলেন, যে ঘটনা ঘটেছে তা কেন্দ্রের বাইরে। এখানে দুই ঘণ্টায় ভোট কাস্ট হয়েছে ৩০৬টি। এই কলেজের চার কেন্দ্রে মোট ভোটার ১১ হাজার ১৫৩ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category