• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

শৈত্য প্রবাহে কনকনে শীত কাঁপছে আত্রাইয়ের সাধারণ মানুষ

দিনকাল বিডি ২৪ / ১৪০ Time View
প্রকাশঃ শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: মৃদু শৈত্যপ্রবাহের হিমেল হাওয়ায় কনকনে শীতে কাঁপছে নওগাঁর আত্রাইয়ের সাধারণ মানুষ। বিপর্যস্ত জনজীবন। হঠাৎ প্রচন্ড শীতের তীব্রতায় ছড়িয়ে পড়েছে ঠান্ডা জনিত রোগ। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। ঠান্ডাজনিত রোগীর ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে।

গত দুদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে নওগাঁ সহ আত্রাই উপজেলার ওপর দিয়ে। ঘন কুয়াশা আর উত্তরের হিম-শীতল বাতাস শীতের তীব্রতা ক্রমশই তীব্রতর হচ্ছে। কনকনে হাঁড় কাপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

দুপুর সোয়া ২টা পর্যন্ত দেখা মিলছে না সূর্যের আলো। ভোর থেকে কুয়াশার চাদরে ঢেকে থাকছে আত্রাইয়ের প্রকৃতি সাথে হিমবাহ বাতাস। তীব্র শীতের কষ্টে পড়েছে উপজেলার খেটে খাওয়া সাধারণ মানুষ। তবুও কুয়াশা আর শীত উপেক্ষা করে ঘর থেকে বের হয়ে কাজে যেতে হচ্ছে জীবন-জীবিকার তাগিদে। সন্ধ্যার পর কমে যাচ্ছে যানবাহন, ফাঁকা হচ্ছে সদর এলাকাসহ হাট বাজারের রাস্তাঘাট। শীতের তীব্রতায় এখন ঘরমূখো মানুষ।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রচন্ড ঠান্ডায় সর্দি, কাশি, গলাব্যাথা, কোল্ড এলার্জি, বাত ব্যাথা, স্বাসকষ্ট এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আত্রাই স্বাস্থ্য কমপ্লেক্সে ভির করছে শিশু ও বৃদ্ধরা।

এদিকে, সরকারি ও কিছু বেসরকারি প্রতিষ্ঠান আত্রাই উপজেলা সহ বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের এতিম অসহায় শীতার্তদের মাঝে কম্বল সহ বিভিন্ন গড়ম বস্র বিতরন করেছে। তাও চাহিদার তুলনায় অপ্রতুল বলে অভিযোগ রয়েছে।

আবহাওয়া অফিসের সুত্রমতে জানিয়েছেন, গতকাল শনিবার নওগাঁর তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের নীচে রয়েছে। আগামী কয়েকদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category