• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

আদমদীঘিতে ফসলি জমি হতে মাটি কাটা ও রাস্তার ক্ষতিসাধনের অভিযোগে মামলা

দিনকাল বিডি ২৪ / ১১৬ Time View
প্রকাশঃ বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলায় ফসলি জমি হতে মাটি কাটা ও রাস্তা দিয়ে বহন করে ক্ষতিসাধনের অপরাধে একটি এস্কেভেটর (ভেকু),পাঁচটি ট্রাক্টর ও চার মোটরসাইকেল জব্দ করেছেন নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) ফিরোজ হোসেন।

গত ১৬ জানুয়ারী মঙ্গলবার রাত ৩ টায় আদমদীঘি সদর ইউনিয়নের রেলওয়ে স্টেশনের অদুরে পানলা মৌজার আবাদি জমি থেকে এসব সরঞ্জামাদি জব্দ করেন। এ ঘটনায় আদমদীঘি সদর ইউনিয়ন ভুমি অফিসের ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা রায়হানা জান্নাত শিলা বাদি হয়ে ওই দিন অজ্ঞাতদের বিরুদ্ধে আদমদীঘি থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একটি মামলা দায়ের করেন।

মামলা সুত্রে জানাযায়, বগুড়ার আদমদীঘি উপজেলার বেশ কিছু এলাকায় কিছু ব্যক্তি অবৈধ ভাবে এস্কেভেটর (ভেকু) দিয়ে ধানি জমি হতে মাটি কেটে পুকুর খনন ও খননকৃত মাটি ট্রাক্টরের মাধ্যমে বহন করে রাস্তার ক্ষতিসাধন করা হচ্ছে।

এমন গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট ফিরোজ হোসেন গত ১৬ জানুয়ারী রাত আড়াই টায় আদমদীঘি সদর ইউনিয়নের রেলওয়ে স্টেশনের অদুরে পানলা মৌজায় অভিযান চালিয়ে ধানি জমি হতে মাটি কাটা ও সেই মাটি ট্রাক্টরের মাধ্যমে বহন করে রাস্তার ক্ষতিসাধন করার সময় একটি এস্কেভেটর (ভেকু) মাটি কাটা মেশিন, ৫টি ট্রাক্টর এবং নম্বর বিহীন ৩টি ও একটি নম্বরসহ মোট চারটি মোটরসাইকেল জব্দ করেন। এসময় মাটি কাটার লোকজন পালিয়ে যায়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী মামলা দায়ের নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category