বদলগাছী(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে পূবের শত্রæতার জের ধরে মারপিটে উভয় পক্ষের ২ জন গুরুতর আহত হয়েছে। জানা যায় গত ৩১অক্টোবর উপজেলার মথুরাপুর ইউপির জালালপুর গ্রামের আতোয়ার রহমানের ছেলে কালিব হোসেন ও একয় ইউপির কাষ্টগাড়ী গ্রামের মৃত আলম হোমেনের ছেলে আব্দুল মজিদ এর সংগে ব্যবসায়ী কাজ নিয়ে বিবাদ চলছিল। এর এক পর্যায় গত ৩১অক্টোবর সকাল ১০টায় গোবর চাপাহাট বাজারে উভয় পক্ষের মধ্যৈ মারপিট শুরু হয়।
এসময় ২জনেই আহত হয় স্থানীয় লোকজন তাদেরকে স্থানীয় ডাক্তার পরিমলের কাছে চিকিৎসার জন্য নিয়ে যায়। অবস্থার বেগতি দেখে আব্দুল মজিদকে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাটানো হয়। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনার স্থল থেকে কাবিল কে উদ্ধার পুলিশ হেফাজতে বদলগাছী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্রো চিকিৎসা দেওয়া হয়। এব্যপারে আব্দুল মজিদের বড় ভাই আব্দুল আজিজ বাদী হয়ে ৩ জনকে আসামী করে বদলগাছী থানায় মামলা দায়ের করে।
মামলার আসামীরা হলেন জালালপুর গ্রামের আতোয়ার হোসেনের ছেলে কাবিল(২৫)মোঃ রইচ উদ্দীনের ছেলে আতোয়ার রহমান ও তার ছোট ভাই আব্দুর রহমান । চিকিৎসা শেষে কাবিলকে জেল হজতে প্রেরণ করে। সরেজমিনে তথ্য সংগ্রহ কালে এলাকাবাসী বলেন আব্দুল মজিদ এক জন বধমেজাজি ছেলে সে মাদক ব্যবসায়ীর সাথে জড়িত। তারা আরো বলেন মজিদ অর্থশালী মানুষ হওয়ায় তার চিকিৎসা রাজশাহীতে হল আর কাবিল গরিব মানুষ তাকে পুলিশ হেপাজতে বদলগাছী হাসপাতালে চিকিৎসা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। এব্যপারে মামলা তদন্তকারী কর্মকর্তা এস আই আরশাফুল ইসলাম বলেন মারপিটের সময় ২ জনেই আহত হয়। এবং কাবিলের মাতায় ৫টি সেলাই দেওয়া হয়েছে। থানার অফিসার ইনর্চাজ আতিয়ার রহমান বলেন এব্যপারে থানায় একটি মামলা দায়ের করেছে এবং কাবিলকে জেলা হাজতে পাঠানো হয়েছে।#