• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

উলিপুরে জুয়া খেলার সময় আটক- ৬

দিনকাল বিডি / ২৩৪ Time View
প্রকাশঃ শনিবার, ৫ নভেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার সময় ৬ জুয়ারুকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের ৩নং ওয়ার্ড পোদ্দারপাড়া গ্রামের মৃত ছানছার আলীর পুত্র মোঃ ছক্কু মিয়া(৫৫), ছফর আলীর পুত্র মোঃ আশরাফুল আলম(৩৫), মৃত আজিজল হকের পুত্র মোঃ শাহাব উদ্দিন(৪১), আলমাছ হোসেনের পুত্র মোঃ রেজাউল করিম (৩২), আব্দুল মজিদের পুত্র ছক্কু মিয়া (৩৬) এবং একই ইউনিয়নের খোয়াজ খামার গ্রামের মৃত কেছের আলীর পুত্র মোঃ দবির আলী (৬২)।

পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মশিউর রহমানের নেতৃত্বে এসআই আতিকুজ্জামান, তাজ উদ্দিন, এএসআই আরিফুল ইসলামসহ সংগীয় ফোর্স ধামশ্রেনী ইউনিয়নের পোদ্দারপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় ছক্কু মিয়ার বসতবাড়ীর দক্ষিন দুয়ারী চৌচালা টিনের ঘরের ভিতর জুয়া খেলা অবস্থায় ৬ জুয়ারুকে আটক করা হয়। আটককৃতরা ছক্কু মিয়ার বসতবাড়ীর ঘর ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে জুয়া খেলার স্থান হিসেবে ব্যবহার করিয়া আসছিলো।

শনিবার(৫ নভেম্বর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category