• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

চট্টগ্রামে দেড় কোটি টাকার চোরাই কাপড় সহ ২জনকে আটক করেছে ডিবি পুলিশ

দিনকাল বিডি ২৪ / ১৫১ Time View
প্রকাশঃ শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

এম, এ, চট্টগ্রাম :: চট্টগ্রাম নগর পুলিশের গোয়েন্দা বিভাগ ২৩৩টি বিভিন্ন রংয়ের চোরাই কাপড়ের রোল জব্দ করেছে। যার মূল্য প্রায় দেড় কোটি টাকা।
এসময় চোরাই কাপড় পরিবহনে ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যান ও দুই ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, মোঃ বাহাদুর মিয়া (২৮) ও মোঃ জোহর আলী (২৫)।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা (বন্দর-পশ্চিম) বিভাগের উপ-কমিশনার ও পুলিশের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ আলী হোসেন।

তিনি বলেন, ডিবির স্পেশাল টিম গোপন সংবাদের ভিত্তিতে সিএমপির বন্দর থানার নতুন পোর্ট মার্কেটের এলাকা থেকে ২৩৩টি বিভিন্ন রংয়ের চোরাই কাপড়ের রোল উদ্ধার করেছে। এসময় ২টি কাভার্ড ভ্যান সহ চোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়।

আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, বন্দর দিয়ে আমদানীকৃত কাপড়ের এসব রোল ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা হলে তারা চুরি করে টেরীবাজার ও ঢাকার পার্টির নিকট বিক্রি করে দেয়। এদের সঙ্গে কয়েকটি সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে। চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category