• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

সান্তাহারে আলোচিত স্ত্রী হত্যা মামলার আসামী র‌্যাবের জালে বন্দী

দিনকাল বিডি ২৪ / ২২৩ Time View
প্রকাশঃ বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ আদমদীঘির সান্তাহার ভাড়া বাসায় রাজিয়া সুলতানা (৪০) নামের স্ত্রীকে ধারালো বটি দিয়ে কুপিয়ে আলোচিত হত্যা মামলার আসামী নিহতের স্বামী আব্দুল রশিদ (৫৫) কে র‌্যাব-১২ র‌্যাব-৪ ও সিপিসি-২ এর যৌথ অভিযানিক দল গ্রেফতার করেছে। গত মঙ্গলবার (১৩ ফেব্রæয়ারী) বিকেলে গাজীপুর জেলার সদর থানার সালনা বাজারের কাঁথারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নিহতের স্বামী আব্দুর রশিদ চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার শ্রীকান্দর গুচ্ছগ্রামের বদিউজ্জামানের ছেলে।

মামলা সুত্রে জানাযায়, চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার শ্রীকান্দর গুচ্ছগ্রামের আব্দুর রশিদের সাথে বগুড়া জেলার কাহালু উপজেলার খাড়িয়া নিশিন্দা গ্রামের রাজিয়া সুলতানার ৪ বছর পূর্বে ২য় বিয়ে হয়। তারা আদমদীঘির সান্তাহার চা-বাগান এলাকার জনৈক আইয়ুব আলীর মনোয়ারা ভিলা নামক বাসায় ভাড়া থাকতো। বিয়ের পর থেকেই তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হতো।

গত ২৭ জানুয়ারী আব্দুল রশিদ ও তার স্ত্রী রাজিয়া সুলতানা ভাড়া বাস থেকে ঢাকায় গিয়ে ৪ ফেব্রæয়ারী সেই বাসায় পিরে আসে। রাজিয়া বেগমের আগের পক্ষের শ্রাবনি নামের এক মেয়ে ভাড়া বাসার অন্য কক্ষে থাকতো। ঘটনার দিন গত ৯ ফেব্রƒয়ারী বিকেল ৫টায় আবারো স্বামী স্ত্রীর মধ্যে কলহের জেরধরে আব্দুর রশিদ ক্ষিপ্ত হয়ে ভাড়া বাসার আঙ্গিনায় স্ত্রী রাজিয়া সুলতানাকে ধারালো তরকারি কাটার বটি দিয়ে কুপিয়ে জখম অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

এরপর প্রতিবেশিরা আশংকাজনক অবস্থায় রাজিয়া সুলতানাকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরদিন ১০ ফেব্রæয়ারী সকাল ৮টায় চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়। আলোচিত এই নিহতের মা মজির্না বেগম বাদি হয়ে আদমদীঘি থানায় মামলা করেন।

এদিকে আসামী গ্রেফতারে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কর্মকর্তরা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে র‌্যাব-৪ ও সিপিসি-২ এর সহযোগিতায় পলাতক আসামী নিহতের স্বামী আব্দুর রশিদের অবস্থান শনাক্ত করে মামলা দায়েরের মাত্র ২ দিনের ব্যবধানে গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় গাজীপুর জেলার সদর থানার সালনা বাজারের কাঁথারা এলাকা থেকে তাকে গ্রেফতার করে আদমদীঘি থানায় সোর্পদ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category