• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

উলিপুরে নয় বছরের শিশুর মৃত্যু নিয়ে ধুম্রজাল

দিনকাল বিডি ২৪ / ১৮৩ Time View
প্রকাশঃ শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ইতিশা আক্তার জিম (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে, শনিবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে ডাকুয়ারকুটি গ্রামে। নিহত শিশুর মামা জরুরী সেবা ৯৯৯ ফোন করে ভাগনির মৃত্যুর অভিযোগ করায় শিশুটির মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে ধুম্রজাল।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার দলদলিয়া ইউনিয়নের ডাকুয়ারকুটি গ্রামে ইউনুস আলী জীবনের মেয়ে ইতিশা আক্তার জিম হঠাৎ করে শনিবার দুপুরে মৃত্যুবরণ করেন। মৃত্যুর ঘটনা শুনে নিহত শিশুর মামা রবিউল ইসলাম এর সন্দেহ হলে জরুরী সেবা ৯৯৯ এ ফোন দেন। এরপর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। নিহত শিশু জিম রহিমাতুল কোবরা হাফিজিয়া মাদ্রাসার প্রথম জামাতের শিক্ষার্থী ছিল। এদিকে শিশুটির মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে ধুম্রজাল।

এলাকাবাসী আরও জানায়, নিহত শিশুর পিতা ও মাতার মধ্যে ৩ বছর পূর্বে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকেই শিশুটি কখনো পিতার বাড়িতে আবার কখনো পাশ্ববর্তী রাজারহাট উপজেলার নাঁজিমখান ইউনিয়নের বইতপাড়া এলাকায় মামার বাড়িতে থাকতেন। হঠাৎ করে শিশুটির পিতার বাড়িতে ভাগনি জিমের মৃত্যুর খবর পেয়ে মামার সন্দেহ হলে তিনি জরুরী সেবায় ফোন করেন।

নিহত শিশুর পিতা ইউনুস আলী জীবন জানান, জিম কয়েকদিন পূর্বে মাদ্রাসা থেকে বাড়ি ফিরে খেলাধুলার সময় শরীরে আঘাত পায়। এরপর স্থানীয় চিকিৎসকের মাধ্যমে তার চিকিৎসা করানো হয়। শুক্রবার জিমের শরীরে ব্যথা বেড়ে গেলে তার এক্সরেসহ বিভিন্ন পরীক্ষা করা হয়। সেখানে তার কোন সমস্যা ধরা পরেনি বলে দাবী করেন ইউনুছ আলী। তিনি আরও বলেন, শুক্রবার গভীর রাত থেকে জিম ব্যথায় কাতরাতে থাকেন। শনিবার সকালে ওষুধ খাওনোর পর উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে রংপুর যাওয়ার কথা ছিল। কিন্তু এরমধ্যেই দুপুরে সে হঠাৎ করে মারা যায়। ভাগনির মৃত্যুর খবর শুনে জিমের মামা কি কারনে ৯৯৯ ফোন করেছেন তা আমি জানা নেই।

নিহত শিশুর মামা রবিউল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি, ৯৯৯ এ ফোন করার কথা স্বীকার করেন। তবে ভাগনির মৃত্যুর বিষয়ে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা মরদেহ উদ্ধারের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিশুটির মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category