• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

বাউফলে এক যুবককে পিটিয়ে জখম করার অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ১৯২ Time View
প্রকাশঃ সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

মো.ফোরকান, বাউফল,পটুয়াখালী:
পটুয়াখালীর বাউফলে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে পথ রুদ্ধ করে এলোপাথাড়ি পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দাসপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সুত্রে জানা যায়, গত একমাস পূর্বে উপজেলার দাসপাড়ার ইউনিয়নের বাসিন্দা দুলাল মেলকারের ছেলে আরিফ হোসেনের সাথে একই এলাকার মঞ্জু ভান্ডারের ছেলে তাহেরের সাথে সিনিয়র জুনিয়র নিয়ে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি ঘটনাস্থলে বসেই মিমাংসা হয়ে যায়।

কিন্তু তাহেরের ভিতরে ঘটনার রেষ থেকে গেলেও আরিফ তা বুঝতে পারেনি। আরিফ পূর্বের ন্যায় স্বাভাবিক ভাবে চলাফেরা করতে থাকে। হঠাৎ রোববার সন্ধ্যার দিকে আরিফ বাউফল থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওয়ানা দিয়ে দাসপাড়া বাসস্ট্যান্ড এলাকা পৌঁছালে তাহের ৮/১০জনের একটি সংঘবদ্ধ দল নিয়ে আারিফের পথ রুদ্ধ করে লোহার রড ও জিআই পাইপ দিয়ে এলোপাথাড়ি পেটাতে থাকে। আরিফের ডাক চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। আরিফকে বাঁচাতে পথচারি মমিন তালুকদার এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় ওই রাতেই আরিফের বাবা দুলাল মেলকার বাদী হয়ে ৮/১০ জনকে আসামি করে বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মারজানা আফরিন বলেন, রোগীর শরীরের বিভিন্ন অংশে ক্ষতের চিহ্ন রয়েছে আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category