• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

ফুলবাড়ীতে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৩৮ Time View
প্রকাশঃ শনিবার, ২ মার্চ, ২০২৪

মোঃ আশরাফুল আলম,দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল, “সঠিত তথ্যে ভোটার হব স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব” গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালনে উপজেলা চত্তর থেকে এক বর্ণঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা চত্তর প্রদক্ষিণ করে নির্বাচন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করে উপজেলা নির্বাচন অফিসার মোঃ কাজল রানা।

এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আল কামাহ তমাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম বাবু, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এছার উদ্দীন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিধু ভূষন রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম, মনিরুজ্জামান, উপসহকারী প্রকৌশলী ইব্রাহীক খলির সহ উপজেলার সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।র‌্যালি ও আলোচনা শেষে নতুন ভোটর সংগ্রহের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এসময় প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন, ফুলবাড়ী উপজেলা নির্বাচন অফিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category