• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

দ্বিতীয় দিনের মতো নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি পালন

দিনকাল বিডি / ১৫৭ Time View
প্রকাশঃ বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ কামরুজ্জামান, বাগেরহাট থেকে।।

বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে পূর্বঘোষিত হরতাল কর্মসূচি প্রত্যাহার করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এর পরিবর্তে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে তারা। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা নির্বাচন অফিস ও প্রতিটি উপজেলা নির্বাচন অফিসের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার ও বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল পালনের ঘোষণা ছিল। তবে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে হরতাল প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সর্বদলীয় সম্মিলিত কমিটি। পরিবর্তে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি সংসদীয় আসন থেকে একটি কমিয়ে তিনটি করার যে সিদ্ধান্ত নিয়েছে তা সম্পূর্ণ অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। এ সিদ্ধান্ত প্রত্যাহার করে আগের চারটি আসন বহাল না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

এদিকে আসন পুনর্বহালের দাবিতে সোমবার সুপ্রিম কোর্টে দুটি রিট পিটিশন দাখিল করা হয়েছে। আদালতের রায়ের অপেক্ষায় থেকে আন্দোলনের কর্মসূচি পর্যায়ক্রমে আরও বিস্তৃত করা হবে বলে জানিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।

জানা গেছে, আসন সংকোচনের সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই বাগেরহাট জুড়ে টানা কর্মসূচি পালন করে আসছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। হরতাল, বিক্ষোভ, মানববন্ধন, অবরোধ থেকে শুরু করে নির্বাচন অফিস ঘেরাওসহ নানা কর্মসূচি পালন করছে সংগঠনটি।

স্থানীয় জনসাধারণ মনে করছে, চারটি আসন বহাল রাখা হলে জেলার জনগণের সাংবিধানিক অধিকার সংরক্ষিত হবে এবং উন্নয়ন কার্যক্রম সুষ্ঠুভাবে এগিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category