• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

ফুলবাড়ীতে র‍্যাবের অভিযানে মাদক সহ আটক ১

দিনকাল বিডি ২৪ / ২৫৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

মোঃ আশরাফুল আলম,দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি:
র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব)বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে। এরই ধারাবিকতায় মঙ্গলবার মধ্যরাতে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের আদর্শ কলেজ পাড়া গ্রামের মৃত বুদু মন্ডলের পুত্র ওবায়দুল ইসলামের আধা পাকা বাড়ী থেকে ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল, ফেন্সিগ্রীপ, এমকেডিল, ফেয়ারডিল সহ মোট ৩৬৪ বোতল মাদক জব্দ করে এবং ওবায়দুল ইসলামকে গ্রেফতার করে।

দিনাজপুর র‌্যাব-১৩ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল ফুলবাড়ীতে অভিযান চালিয়ে ৩৬৪ বোতল সহ ওবায়দুল ইসলামকে গ্রেপ্তার করে। ওবাইদুল ইসলাম দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত। জিজ্ঞাসাবাদে সে স্বীকারোক্তি দিয়েছে সে দেশের সীমান্ত এলাকা হতে সিন্ডিকেটের মাধ্যমে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে আসছে। র‌্যাব বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে থানায় হস্তান্তর করেছে। ফুলবাড়ী থানার পুলিশ মাদক ব্যবসায়ী ওবাইদুল ইসলামকে গতকাল মঙ্গবার জেল হাজতে প্রেরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category