• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ঠাকুরগাঁওয়ে এ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৭

দিনকাল বিডি ২৪ / ১৩১ Time View
প্রকাশঃ শনিবার, ৯ মার্চ, ২০২৪

মহসিন হোসেন মিতুল,ঠাকুরগাঁও প্রতিনিধি:-ঠাকুরগাঁওয়ে এ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো সাতজন যাত্রী গুরুতর আহত হয়েছেন৷

শুক্রবার বিকালে সদর উপজেলার ২৯ মাইল এলাকায় এ সড়ক দূর্ঘটনাটি ঘটে৷
নিহত- রাসেল রানা সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের নতুন পাড়া গ্রামের আবু তাহেরের ছেলে৷ আহতরা হলেন,একই গ্রামের বেলাল হোসেনের ছেলে ফিরোজ আলী,মানিক হোসেনের ছেলে মেহেদী হাসান৷ এ ছাড়াও এম্বুলেন্স যাত্রীদের মধ্যে শচীন চন্দ্র রায়সহ তার পরিবারের চারজন সদস্য গুরুতর আহত হয়েছেন।

দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রকিবুল ইসলাম চয়ন৷ তিনি বলেন,সড়ক দূর্ঘটনার ঘটনায় হাসপাতালে আসার আগে একজন মারা যান৷ বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রেফার্ড করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা আলী আকবর বলেন, এ্যাম্বুলেন্সটি দিনাজপুরের দিকে যাচ্ছিলেন। আর মোটরসাইকেলে তিনজন আরোহী ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন৷ পথিমধ্যে এ্যাম্বুলেন্সের চাকা পামচার হয়ে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

অসুস্থ রোগী শচীন চন্দ্র রায়ের মেয়ে চামেলী চন্দ্র বলেন,বাবা সকালে ব্রেইন স্ট্রোক করেছেন। তারপর আমরা হাসপাতালে নিয়ে আসি। এখান থেকে দিনাজপুর রেফার্ড করে। যাওয়ার প্রতিমধ্যে দূর্ঘটনাটি ঘটে। আমাদের দুজন বাদে সবারে অবস্থা খারাপ।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.বি এম ফিরোজ ওয়াহিদ বলেন,দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের সদস্যরা যান। একজন মারা যাওয়ার ঘটনা ঘটেছে। সেই সাথে আরো সাতজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category