• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

পোরশায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

দিনকাল বিডি ২৪ / ১৫২ Time View
প্রকাশঃ রবিবার, ১৭ মার্চ, ২০২৪

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন উপলক্ষ্যে রোববার উপজেলার সকল সরকারি, আধাসরকারি স্বায়ত্বশাসিত ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ইউএনও আরিফ আদনান কমৃকর্তাদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পন করা হয়। পুস্পস্তবক অর্পন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ সভায় সভাপতিত্ব করেন ইউএনও আরিফ আদনান।

এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) মনিরুজ্জামান, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলী। এসময় কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category