• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০ লক্ষ টাকার স্বর্ণ জব্দ: আটক ১

দিনকাল বিডি ২৪ / ১৭৬ Time View
প্রকাশঃ সোমবার, ১৮ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক ‘দিনকাল বিডি’ চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আধাকেজি স্বর্ণগুঁড়ো সহ এক যাত্রীকে আটক করা হয়েছে। এসব স্বর্ণ ট্যাপ দিয়ে মুড়িয়ে সুকৌশলে ব্যাগেজের ভেতরে লুকিয়ে এনেছিলেন ওই যাত্রী। সারজা থেকে আসা আটক যাত্রীর নাম মোঃ নিজাম উদ্দীন।
রবিবার (১৭ মার্চ) সকাল ৭টা ৩৫ মিনিটে সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশির মাধ্যমে এসব স্বর্ণ জব্দ করে জাতীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা।

জানা গেছে, চট্টগ্রামের বোয়ালখালীর মোহাম্মদ নিজাম উদ্দিন নামের ওই যাত্রী এয়ার এরাবিয়ার G9-526 ফ্লাইটে শারজাহ থেকে সকাল ৬টা ৪০ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান। চোরাচালানের উদ্দেশ্যে স্বর্ণ গুঁড়ো করে ট্যাপ দিয়ে মুড়িয়ে সুকৌশলে ব্যাগেজের ভেতরে লুকিয়ে আনা ২৩৫ গ্রাম নিখাদ স্বর্ণের গুঁড়ো (২৪ ক্যারেট) এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার (২২ ক্যারেট) এবং ১টি স্বর্ণবার (২৪ ক্যারেট, ১১৬.৫ গ্রাম) পাওয়া যায়। যার ওজন ৪৫১ গ্রাম। বাজার মূল্য ৩৯ লাখ ৮৫ হাজার ৪২০ টাকা। স্বর্ণগুলো বিমানবন্দর কাস্টমসকে জমা দেয়া হয়েছে।

এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় বিমানবন্দর কাস্টমস কর্তৃক ফৌজদারি মামলা দায়েরের করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category