• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ত্রিশালে ১৩ মামলার কুখ্যাত আসামী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ২৩৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

সারোয়ার জাহান জুয়েল,ময়মনসিংহ:
ময়মনসিংহের ত্রিশালে ১৩ মামলার আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী আমির হামজা হীরাকে (২৬) ৩০ গ্রাম হেরোইনসহ ত্রিশাল থানা পুলিশ গ্রেফতার করেছে। সে উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে।
এ দিকে ১৫ গ্রাম হেরোইনসহ পৌরসভার ৭ নং ওয়ার্ডের আজাহার মিয়ার ছেলে রাজিব(৩০) এবং ইব্রাহিমের ছেলে রিফাত (২৭) কে ৭নং ওয়ার্ডের বিসমিল্লাহ মিষ্টি মুখের সামনে হতে গ্রেফতার করে ত্রিশাল থানা পুলিশ।

অপর দিকে অটো ইজি বাইক চোরচক্রের কুখ্যাত অটো চোর উপজেলার বাগান ভেঙ্গুলাপাড়া গ্রামের আব্দুল হকের ছেলে রুবেল (৩০), রায়মনি গ্রামের আলম মিয়ার ছেলে তারেক (১৯) একই এলাকার মিজানুর রহমানের ছেলে হামিদুল (১৯), আরফান ফকিরের ছেলে আশরাফুল (২৫) কে গ্রেফতার করে ত্রিশাল থানা পুলিশ।
ত্রিশাল থানার ওসি (তদন্ত) চাঁদ মিয়া সোমবার দুপুরে স্থানীয় সংবাদকর্মীদের জানান, রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ত্রিশাল থানার ওসি কামাল হোসেন জানান, সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category