এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রাম নগরীতে এক লাখ টাকার জাল নোট সহ মনিরুল আলম (৪৭), মোঃ হারুনুর রশিদ (৩৪) ও মোঃ মাসুদ আলম প্রকাশ চৌধুরী (৩৫) কে গ্রেপ্তার করেছে কোতোয়লী থানা পুলিশ। বৃহস্পতিবার (২৮ মার্চ) থানা সূত্রে নিশ্চিত করা হয়, চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন স্টেশন রোডস্থ জনৈক মোঃ রানার বিখ্যাত এ্যাকুরিয়াম নামীয় দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। কোতোয়ালী থানার ওসি ওবায়েদুল হক বলেন, আসামীদের কে জাল টাকা সরবরাহ চক্রের বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিধি মোতাবেক আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা গুরুত্বপুর্ণ তথ্য প্রদান করে। তথ্য সমূহ যাচাই বাছাই করা হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত আছে বলে থানা সূত্র জানায়।