• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

সাশ্রয়ী মূল্যে মাংস সরবরাহের কথা বলে দেড় কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

দিনকাল বিডি ২৪ / ১৪৮ Time View
প্রকাশঃ বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রামে সাশ্রয়ী মূল্যে গরুর মাংস সরবরাহ করার কথা বলে ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা নিয়ে লাপাত্তা মো. শাহজাহান (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)। গতকাল সোমবার ঢাকার উত্তরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত ব্যক্তি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধ্যম মাদার্শা গ্রামের বাসিন্দা।

পিবিআই চট্টগ্রাম জেলার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন। তিনি সংবাদ মাধ্যম কে বলেন, গ্রেপ্তারকৃত শাহজাহান চার মাস ধরে অনলাইনে মাংস বিক্রয়কারী একটি প্রতিষ্ঠানের কাছে গরুর মাংস সরবরাহ করে আসছিলেন। রমজান উপলক্ষে মাংসের চাহিদা থাকায় গত ৮ মার্চ প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শাহজাহানকে ৫৮ মণ মাংস সরবরাহের অর্ডার দেওয়া হয়। এ সময় তাঁকে সাড়ে ১৪ লাখ টাকা দেয়া হয়।

এসআই শাহাদাত আরও বলেন, ১০ মার্চ শাহজাহানের এসব মাংস সরবরাহের কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে মাংস সরবরাহ না করে তিনি পলাতক থাকেন। এ বিষয়ে মিট বাজারের পক্ষ থেকে পিবিআই কার্যালয়ে একটি অভিযোগ জানানো হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে আসামিকে গ্রেপ্তার করা হয়।

শাহাদাত হোসেন বলেন, গ্রেপ্তারের পর জানা যায়, মাংস সরবরাহের কথা বলে তিনি আরও একাধিক ব্যবসায়ীর সঙ্গে এমন প্রতারণা করেছেন। তিনি মোট ১ কোটি ৪০ লাখ ২৩ হাজার টাকা নিয়ে লাপাত্তা ছিলেন। এ ঘটনায় হাটহাজারী থানায় হওয়া মামলাটি পিবিআই তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category