• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

পার্বতীপুরে জমঈয়তে আহলে হাদিসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনু্ষ্টিত

দিনকাল বিডি ২৪ / ১০৬ Time View
প্রকাশঃ রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের আলোচনা সভা ও ইফতার মাহফিল। শনিবার (৬ এপ্রিল) দিনাজপুরের পার্বতীপুরে কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদে বাদ আছর বাংলাদেশ জমঈয়াতে আহলে হাদিস পার্বতীপুর উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জমঈয়াতে আহলে হাদিস পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি মাওঃ মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে ও জমঈয়াতে আহলে হাদিস পার্বতীপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আফছার আলীর সঞ্চালনায় কোরআন তেলাওয়াত,কেরাত, গজল দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জমঈয়তে আহলে হাদিসের সিনিয়র সহ-সভাপতি মাওঃ মোঃ আব্দুল মোমেন।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা জমঈয়তে আহলে হাদিসের সভাপতি আপেল মাহমুদ,দিনাজপুর জেলা আহলে হাদিসের সদস্য মাজহারুল ইসলাম, সোব্বানে আহলে হাদিসের সহ-সভাপতি শাহেক এনামুল হক মাদানী,ঢাকা যাত্রাবাড়িতে অধ্যয়নরত পার্বতীপুর এলাকার শিক্ষার্থী মোঃ সোলেমান আলী,সোব্বানে আহলে হাদিসের দিনাজপুর জেলা শাখার প্রচার সম্পাদক শায়েখ মোঃ খাদেমুল ইসলাম,

পার্বতীপুর কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদের সিনিয়র সহ-সভাপতি অবসর প্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক সরদার,পার্বতীপুর উপজেলা শাখার জমঈয়তে আহলে হাদিসের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জহুরুল হক।
আরোও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদের যুগ্ম -সাধারন সম্পাদক মোঃ হাফিজুর রহমান চাঁদ আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category