• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

পার্বত্য জেলা বান্দরবানে কেএনএফ সদস্য সন্দেহে আটক ৫২ জনকে কারাগারে প্রেরণ

দিনকাল বিডি ২৪ / ১২৫ Time View
প্রকাশঃ বুধবার, ১০ এপ্রিল, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে :
পার্বত্য জেলা বান্দরবানের রুমা ও থানচি থানার মামলায় কেএনএফ সদস্য সন্দেহে আটক ৫২ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে তাদের বান্দরবানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে এ নির্দেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইন।

যৌথ বাহিনীর অভিযানে এ পর্যন্ত ১৯ জন নারী ও ৩৫ জন পুরুষ সহ মোট ৫৪ জনকে আটক করা হয়। এদের মধ্যে এলিজাবেথ বম নামের এক নারী অন্তঃসত্ত্বা হওয়ায় তাকে পর্যবেক্ষণে রাখার পাশাপাশি মঙ্গলবার ৫২ জনকেই কারাগারে পাঠানো হয়। অন্য দু’জন গতকাল সোমবারই কারাগারে পাঠানো হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন বান্দরবান সদর কোর্ট পুলিশ পরিদর্শক এ কে ফজলুল হক। কারাগারে পাঠানো পুরুষেরা হলেন জেলার রুমা উপজেলার ২ নম্বর রুমা সদর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের বেথেলপাড়া এলাকার সাপলিয়ান থাং বম (২১), লাল রিন সাং বম (২৫), সাইরাস বম (২৫), মুন থাং লিয়ান বম (৩৩), পাছুং বম (৪৪), ভান লাল দিক বম (৩২), জাসুয়া বম (৪২), ভারৌ সাং বম (৩২), নলথন বম (৫৫), লাল রাম তিয়াম বম (৪৪), লালদাম লিয়াম বম (৩৬), লম জুয়াল বম (৫০), রাম থাং লিয়ান বম (১৭), ভান রুয়াত ময় বম (২৩), লাল ইমানুএল বম (৪৩), লালমুন লিয়ান বম (২৮), লাল থাং পুই বম (১৯), জেমস মিলটন বম (৩৪), রোসাং লিয়ান বম (৩০), লাল রোয়াত লম বম (৪৫), লাল দিন থার বম (৪০), জৌনুন নাং বম (৪৫), রেম থন বম (৬০), পেনাল বম (৬০), রুয়াল কম লিয়ান বম (৫৫), লাল রাওখম বম (৩৭), ভান লাল সম বম (৩৪), লাল রুয়াই বম (৫২), পাইন্দু এলাকার লিয়ান লুয়াই থাং বম (২৪ও গিলবার্ট বম (১৭), ভানুনুন নুয়াম বম (৩০), জেমিনিউ বম (২৬), গাড়িচালক মো. কফিল উদ্দিন সাগর (২৮) ও রুমা সোনালী ব্যাংকের জুনিয়র কর্মকর্তা (ক্যাশিয়ার) লাল তন লিয়ান বম (৫৪)।

নারীরা হলেন একই এলাকার আজিং বম (২০), লালসিং পার বম (৩০), ভান রিন কিম বম (৩৬), আতং বম (৩০), আলমন বম (২২), লাল মুন এং বম (১৯), লাল নুন জির বম (৩৪), মেলরি বম (২৬), লাল নুন বম (২৪), নেম পেন বম (৩৮), এলিজাবেত বম (৩০), লালত্নাহাকিম বম (৩০), পারঠা জোয়াল বম (১৯), জিং রোল এং বম (৩২), লাল নুন কিম বম (২৫), টিনা বম (১৮), লেরী বম (২৩) ও শিউলি বম (২১), আমে লনচেও বম (২২)।

উল্লেখ্য, বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় দফায় দফায় ব্যাংকে হামলা, টাকা ও অস্ত্র লুট এবং ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণের ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ও ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় ৮টি মামলা হয়েছে। এসব মামলায় তাদের আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category