• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

আওয়ামী লীগের পতনের আগে বিএনপি কোন নির্বাচনে যাবে না: আমিনুল

দিনকাল বিডি ২৪ / ১০১ Time View
প্রকাশঃ শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ
ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন শেখ হাসিনা সরকারের পতনের আগে বিএনপি কখনোই তাদের পাতানো কোন নির্বাচনে অংশ নিবেনা। তিনি বলেন ৭ জানুয়ারির একতরফা ডেমি নির্বাচন করতে ২৮ অক্টোবরে এই হাসিনা সরকার রাষ্ট্র তন্ত্রকে ব্যবহার করে বিএনপির একটি শান্তিপূর্ন সমাবেশে হামলা চালিূেয় সমাবেশকে পন্ড করেছে।

শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে নওগাঁর সাপাহার উপজেলা বিএনপির আয়োজনে কারানির্যাতিত নেতা কর্মিদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আমিনুল হক আরোও বলেন, বর্তমানে দেশের সব মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। মনে হচ্ছে, মানুষকে শেখ হাসিনার দুঃশাসন থেকে মুক্ত করতে মুক্তিযুদ্ধের মতো আরেকটি যুদ্ধ করতে হবে। দেশের প্রতিটি অংশ কারাগারে পরিণত হয়েছে। বিএনপি সবসময় সাধারণ মানুষের সঙ্গে আছে।

এসময় নিজ দলের মধ্যে থাকা দালালদের সতর্ক করে আমিনুল হক বলেন, বিএনপির মধ্যে ঘাপটি মারা দালাল চক্র রয়েছে। দলের খবর তারা প্রশাসনকে দিয়ে সরকারের দালালি করে চলেছে। এখনও সময় আছে দালালি ছাড়েন।

সাপাহার উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুন নূর এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিতি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সদস্য এ্যাডভোকেট মাহমুদুস্ সালেহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলার বিএনপির সংগ্রামী নেতা নুরুল ইসলাম, পোরশা উপজেলার বিএনপির সাবেক সহ সভাপতি তৌফিকুর রহমান প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category