• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

আদমদীঘিতে আবারো বৈদ্যুতিক মিটার চুরির হিড়িক

দিনকাল বিডি ২৪ / ৯৫ Time View
প্রকাশঃ রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি উপজেলায় ইরিবোরো আবাদ মৌসুমের সেচ সম্পন্নের শেষে মুহুর্তে বিভিন্ন এলাকায় আবারো বৈদ্যুতিক মিটার চুরির হিড়িক পড়েছে। মিটার চোরেরা একটি কাগজের চিরকুটে বিকাশের মাধ্যমে টাকা চেয়েছেন। বিকাশে তাদের দাবীর টাকা পরিশোধ করলে মিটার ফেরৎ দিবে বলে চিরকুটে জানায়। গত শনিবার (২০ এপ্রিল) দিবাগত একই রাতে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বিভিন্ন ইরিস্ক্রীম থেকে ৬টি বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটে।

এর দুই মাস আগে ওই এলাকা ৫০টির অধিক বৈদ্যুতিক মিটার চুরি যায়। পরে গভীর নলকুপের মালিকরা বিকাশে তাদের দাবীর টাকা পরিশোধ করে মিটার ফেরৎ নেন। এই উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইরিবোরো স্ক্রীমের গভীর ও অগভীর নলকুপ থেকে ২ শতাধিক বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটলেও পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেফতার করে কিন্ত এই চোরচক্রকে গ্রেফতার করেনা।

স্থানীয় কৃষকরা জানায়, তারা নাম প্রকাশ করলে মিটার ফেরৎ দিবেনা বরং বার বার মিটার চুরি করে হয়রানি করবে বলে হুমকি দেয় বৈদ্যুতিক মিটার চোরচক্রটি। ফলে ভয়ে তাদের সনাক্ত করা সম্ভব যায়না। গত শনিবার দিবাগত রাতে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির গোবিন্দপুর দক্ষিন মাঠ ইরিস্ক্রীরমর গভীর নলকুপ থেকে ১টি, দক্ষিন গোবিন্দপুর দক্ষিন মাঠ থেকে ২টি, কয়াকুঞ্চি পূর্বমাঠ থেকে ২টি, ও চকবাড়িয়া পশ্চিম মাঠ থেকে ১টিসহ মোট ৬টি বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে। ওইসব গভীর নলকুপের অংশিদাররা জানান, বৈদ্যুতিক মিটার চুরির অভিযোগ

থানায় করেও কোন ফল হয়না। পুলিশের ভুমিকা নিয়েও নানা প্রশ্ন তুলেছেন অনেক কৃষক। ভরা মৌসুমে উঠতি ইরিবোরা ধানক্ষেতে আর অল্প দিন পানি সেচ দেয়া লাগতে পারে। কিন্ত এরই মধ্যে আবারো গভীর নলকুপের বৈদ্যুতিক মিটার চুরি যাওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী আবারো বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা নিশ্চিত করে বলেন, এই চোরচক্রকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান শুরু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category