• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পোরশার নোচনাহারে ৩টি দোকান পুড়েগেছে

দিনকাল বিডি ২৪ / ১০২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশা নোচনাহার বাজারে কাপড় ও স্টেশনারি সহ তিনটি দোকান আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার নোচনাহার বাজারে রমজান মার্কেটের নাজমুল ইসলামের নাজমুল স্টোর, মেহেদী হাসানের মদিনা আতর হাউজ ও স্টেশনারী এবং আমিনুল ইসলামের আমিনুল ক্লোথ স্টোর নামের তিনটি দোকানে আগুন লেগে পুড়ে গেছে। স্থানীয়রা জানান, হঠাৎ করে আগুন লেগে দোকান তিনটির মালামাল পুড়ে যায়।

এসময় মদিনা আতর হাউজের মালিক মেহেদী হাসান আহত হয়। তার শরীরের বিভিন্ন জায়গা পুড়ে যায়। আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পোরশা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত টিম লিডার মাসুদ রানা জানান, বৈদ্যুতীক সর্ট সার্কিট থেকে লাগা আগুনে দোকান তিনটিতে প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।

এসময় তারা ১০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেন। খবর পেয়ে দ্রæত ঘটনা স্থলে পৌছানোর ফলে ক্ষয়ক্ষতি কম হয়েছে বলে তিনি জানান। তবে তিনি চলতি তাপদাহে সকলকে সাবধানে চলাচল ও বিদ্যুৎ এবং চুলায় আগুন ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category