• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাউফলে বিদ্যুৎস্পৃষ্টে দশম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ১২০ Time View
প্রকাশঃ রবিবার, ১২ মে, ২০২৪

মোঃ ফোরকান,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ বেল্লাল হোসেন (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে ।আজ রোববার (১২ মে) বেলা এগারোটার দিকে কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ে এঘটনা ঘটে।

বেল্লাল ওই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের তাজউদ্দিন মৃধার ছেলে। ওই স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানাগেছে, কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশ ঘেষে অবৈধভাবে স্থানীয় বাবু মোল্লা নামের এক ব্যাক্তি ৩টি দোকান তৈরি করে ব্যাবসা করে আসছিলেন। ওই দোকানে ডিস লাইন স্থাপন করতে বিদ্যালয়ের ছাদে ডিস এন্টিনার কাজ করছিলেন।

ঘটনার দিন বেলা এগারোটার দিকে একটি চিলে কোঠায় মই দিয়ে স্কুল ভবনের ছাদে উঠে কাজ করছিলেন ওই দোকানী ও ডিস মেকার। তাদের কাজ শেষে সেখানে মই রেখে তারা চলে যান। দোকানীর রেখে যাওয়া তার কোনভাবে বিদ্যুতায়িত হয়। ক্লাশের ফাঁকে বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী বেল্লাল ওই মই বেয়ে ছাদে উঠেন। মইয়ের সাথে রাখা ডিসের তারে বিদ্যুতায়িত হয় সে। পরে বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা শব্দ পেয়ে ছাদে গিয়ে তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

স্থানীয়রা জানান , বিদ্যালয় ঘেষে অবৈধভাবে দোকান তৈরি করা হলেও প্রধান শিক্ষক কোন ব্যবস্থা গ্রহণ করেন নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নুরজাহান বলেন, বেল্লালকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে। তার শরীরে ক্ষতের চিহ্ন রয়েছে।

এবিষয়ে প্রধান শিক্ষক ফেরদৌসি শিরিন বলেন, বিদ্যালয়ের বাহিরের গেট ঘেষে স্থানীয় বাবু মোল্লা নামে ৩টি দোকান স্থাপন করে ভাড়া দিয়ে আসছিলেন। আমাদের কোন অনুমতি না নিয়ে বিদ্যালয়ের ছাদে এন্টিনা স্থাপন করেছেন। ওই ডিসের তার বিদ্যুতায়িত হয়ে বেল্লালের মৃত্যু হয়েছে।

এবিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, বাউফল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তদন্ত করে অইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category